রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ২


শিবগঞ্জ প্রতিনিধি

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুভর্তি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হাবিবুল ইসলাম (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

নিহত ব্যক্তি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ধুমপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।

শুক্রবার বিকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের উত্তর ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে গরুভর্তি একটি ভটভটি দাইপুখুরিয়া থেকে কানসাট বাজার আসছিল। এ সময় উত্তর ফতেপুর এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান হাবিবুল ইসলাম। আহত হন দুজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৯ ঘন্টা ৪৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…