শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা শিশুকল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার উত্তম কুমার মন্ডল প্রমূখ।

সভায় বলা হয়, শিশু সুরক্ষা কমিটি গঠন, কেস ম্যানেজমেন্টভুক্ত অধিক ঝুঁকিপূর্ণ সুবিধাবঞ্চিত শিশুকে শিশু সুরক্ষা ভাতা প্রদান, কেস ম্যানেজমেন্টভুক্ত সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারকে সরকারের বিভিন্ন সেবা দেয়া হয়। নির্যাতিত ও আইনের সংস্পর্শে আসা শিশু আইনের সহিত সংঘাতে জড়িত শিশুদের আইনি সহায়তার পাশাপাশি দেয়া হয় চিকিৎসা সেবা।

এ সময় সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী, কারিগরি প্রশিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ৩৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…