শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জ সীমান্তে ৩০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে চোরাই পথে আসা ৩০টি ভারতীয় মোবাইল জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টায় দুর্লভপুর ইউনিয়নের ঝাইলপাড়া এলাকা থেকে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।

বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। অভিযানে চোরাই পথে আসা ৩০টি ভারতীয় মোবাইল জব্দ করা হয়।

ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনগুলো চোরাচালানের উদ্দেশ্যে সীমান্তের নিকটবর্তী চরে লুকিয়ে রাখা হয়েছিল। জব্দকৃত মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ৩৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…