শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

‘সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১লা মার্চ শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মাসুদুর রহমান ও তাসনিয়া রাব্বি নিশির সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সভাপতি আসলাম কবির ।

সভায় আরো উপস্থিতি ছিলেন জেলা সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সহ-সভাপতি রবিউল আলম টুটুল, অর্থ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সদর উপজেলার সভাপতি এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ, সম্পাদক জারিফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সভাপতি জমসেদ আলী, সম্পাদক আব্দুল ওহাব, শিবগঞ্জ উপজেলা সুজনের সহ-সভাপতি আমিনুল ইসলাম সোনা, সম্পাদক একেএস রোকন,নাচোল উপজেলা সুজনের সভাপতি আব্দুর রউফ, সম্পাদক শাকিল রেজা, গোমস্তাপুর উপজেলার আহবায়ক নাহিদ ইসলাম,  ডাঃ আব্দুস সামাদ, ডাঃ ইসমাইল হোসেন, এ্যাড. সুজন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহীদুল ইসলাম, ছাত্র সমন্বয়ক মাহিন খাঁন ও সাইমুল ইসলামসহ সুজনের জেলা, উপজেলা ও পৌর কমিটির সদস্যগণ ও সাধারণ নাগরিকগণ।


মানববন্ধরনে বক্তারা বলেন, ছাত্র জনতার যে আকাঙ্খায় ৬ জুলাই ফ্যাসিস্টের পতন হয়েছে, তা কোনভাবেই বিফলে যেতে দেয়া যাবেনা। গনতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানে ছাত্র-জনতার দাবি 'সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা' তার প্রতিফলন ঘটানোর পর জাতীয় নির্বাচন দেয়ার জোর দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, ৬ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রশাসন ঠিকমত কাজ করছেনা। প্রয়োজনীয় সংস্কারে সরকারকে সহযোগিতা করছেনা প্রশাসনসহ রাজনৈতিক দলগুলো। প্রশাসনে এখনও ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা বিরাজ করছে।

বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, সংস্কার ছাড়া কোন নির্বাচন জনগন মেনে নেবেনা। এ দাবি আদায়ে প্রয়োজনে আবার মাঠের সংগ্রামে নামতে রাজি ছাত্র-জনতা।

মানববন্ধন শেষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় হতে নবাবগঞ্জ সরকারি কলেজচত্বরে গিয়ে সমাপ্ত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ২৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…