শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানা ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় দীর্ঘদিন ধরে জমিজমার জেরে সাইফুদ্দিন ও আজিজুলের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে আজিজুল হকের লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সাইফুদ্দিনের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে আসবাবপত্র ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়। আহত হন পাঁচজন। এর মধ্যে আজিজুল ও মোতাহারের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে আজিজুলের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সাইফুদ্দিনের লোকজন হামলা চালিয়ে আমাদের বাড়িঘর ভাঙচুর করে তিনজনকে আহত করে।

এদিকে সাইফুদ্দিন পাল্টা অভিযোগ করে বলেন, প্রথমে আজিজুল হকের লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন।

শিবগঞ্জ থানা ওসি গোলাম কিবরিয়া জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ ঘন্টা ৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…