শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে অগ্নিকাণ্ডে আমের আড়ৎ ভষ্মিভূত: প্রায় ১৬ লাখ টাকার ক্ষতিগ্রস্থ মালিক


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমের আড়তে (গোডাউন) অগ্নিকাণ্ডে অষ্মিভূত হয়েছে। বৃহষ্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই আড়ৎ মালিক পারদিলালপুর গ্রামের আলহাজ¦ মোঃ আইনাল হকের ছেলে মোঃ আরিফুল ইসলামের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহষ্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ধোবড়া বাজারে অবস্থিত একটি আমের আড়তে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে আড়তে রাখা ৬ হাজার ক্যারেট ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমরা স্থানীয়রা আগুন নিভাতে গেলেও নিভাতে সক্ষম হতে পারিনি। তবে, উপজেলা ফায়ার সার্ভিস কে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনের আনার আগের সব পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, মোঃ আরিফুল ইসলামের আড়তে আগুন লেগে সব পুড়ে যাওয়ায় তিনি বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে বাসায় স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।


এদিকে, অসুস্থ অবস্থায় আড়ৎ মালিক আরিফুল ইসলাম জানান, আমি প্রতি বছর এই ধোবড়া বাজারে আমের আড়ৎ করে সংসার চালায়। এতে আমি সংসারের অন্যান্য সদস্যদের নিয়ে কোন রকম সংসার চালায়। আজ আমার আড়তে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সব পুড়িয়ে দিয়েছে। এতে আমি একেবারের নিঃশ্ব হয়ে পড়েছি। আমি আইনের কাছে আশ্রয় নিবো। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে, সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমার সংসারের সদস্যদের মুখে অন্ন তুলে দিবেন।

এদিকে, শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ কাদের-ই কিবরিয়া জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে, আড়ৎ মালিক আমাদের জানিয়েছেন যে তার ৬ হাজার ক্যারেট পুড়েছে। কিন্তু আমরা তা দৃশ্যমান চিত্র পাইনি। কেননা, ৬ হাজার ক্যারেট পুড়লে প্লাষ্টিকের অবশিষ্ট বিশেষ দেখতে পাইনি। আমরা গিয়ে যা দেখেছি, তাতে আড়ৎ মালিকের প্রায় ১ লাখ টাকা ক্ষতি হয়েছে।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী, অগ্নিকাণ্ডে সংবাদ পেয়েছি। ফায়ার সার্ভিস সেভাবে গিয়ে আগুন নিভাতে সাহায্য করেছে। আমরা ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে সহযোগিতা করবো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ ঘন্টা ০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…