সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ মনাকষা বাজারে রাস্তার পাসে খোলা ডাস্টবিনে পথচারীদের নাভিশ্বাস


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারের কাজি বই বিতানের পিছনে ময়লা আবর্জনার দুর্গন্ধ ভারী হয়ে উঠেছে আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান ।

চারদিক পরিপাটি, দেখতে চকচকে; কিন্তু বাতাসে উড়ে বেড়াচ্ছে ময়লা-আবর্জনার দুর্গন্ধ। পথচারীরা নাকে হাত দিয়ে রাস্তা পার হচ্ছে। উৎকট দুর্গন্ধে বিশ গজের মধ্যে কোথাও দাঁড়ানোর অবস্থা নেই। এই পরিস্থিতি আরো অসহনীয় পর্যায় পৌঁছে গেছে।

এই চিত্র দেখা যায় মনাকষা বাজারে ইউনিয়ন পরিষদের পাসে, বিজিবি ক্যাম্প,মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠানের রাস্তার দিকে যাওয়ার মাঝ পথের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাতৃসদন থেকে পশ্চিম দিকে তাকালে চোখে পড়বে মনাকষা দাখিল মাদ্রাসা, বিজিবি ক্যাম্প, স্কুল, কলেজের কইএকটি ভবন, কিন্তু সেইখানে জাবার একটা রাস্তা, রাস্তার পাসেই ওপর থেকে চোখ নিচে নামার আগেই নাকে উড়ে আসে ডাস্টবিনে পড়ে থাকা ময়লার দুর্গন্ধ। দেখা যায় রাস্তার পাসেই খোলা জাইগাই খোলা ময়লার পাহাড় পড়ে আছে রাস্তার প্রায় লাগাই।

এক পথচারী তার বাসায় যাচ্ছিলেন নাক ধরে ডাস্টবিন পার হতেই বড়সড় করে দম নিয়ে নিচ্ছিলেন। কথা বলতেই পথচারী বললেন, ‘বাড়ি জাওয়ার পথে দেখেন রাস্তার পাসে ডাস্টবিনের গন্ধে বের হয়ে এই জায়গায় এসে নিজেকে আরো বেশি অসুস্থ মনে হচ্ছে। এখানে সব সময় ময়লা পড়ে থাকে। মনে হয় কেউ দেখার নেই।’

মনাকষা বাজারে সব ময়লা-আবর্জনার সঙ্গে যুক্ত হয় ফুটপাতের দোকানিদের ফেলা পচা জিনিসপত্র, পলি, বোতল, মুরগির, মাছসহ পরিত্যক্ত মেডিসিনসহ নানা ধরনের ময়লা। ডাস্টবিনে সব সময় বসে থাকা শতাধিক কাক সেগুলো নিয়ে ফেলে যেখানে-সেখানে। তাই রাস্তায় হাঁটতে পথচারীকে বাড়তি সতর্কতায় থাকতে হয়। কারণ নাকে হাত দিয়ে দুর্গন্ধ থেকে কিছুটা পরিত্রাণ পেলেও কাকের ঠোঁটে থাকা ময়লা পড়তে পারে শরীরে।

রাসেল আহমেদ নামের এক পথচারী বলেন, ‘কী আর বলব ভাই, কেউ দেখার নাই বলার ও নাই এতো গন্ধ নাকে মুখে মনে হচ্ছে বমি চলে আসবে। কয়েক দিন আগে এক শিক্ষক বলেন যাওয়ার পথে হঠাৎ ময়লার পলি এসে পুরো শরীর নষ্ট করে দিল। সম্ভবত পলিটি বাতাসে উড়ে এসে আমার শরীরে এসে পড়ল।’

এলাকাবাসীর অভিযোগ, কোন এক নিদিষ্ট একটা জাইগা করে সেইখানে ময়লা ফেলার ব্যবস্থা করলে হয় এলাকার কোমলমতি শিশুরা ও এলাকাবাসী একটু স্বস্তি পাবে বলে জানান প্রতিবেদক। তাদের সীমানায় কোনো নির্দিষ্ট জায়গার ব্যবস্থা না থাকায় সেগুলো রাস্তায় রাখা হচ্ছে। তাদের সমস্যার ভাগ নিতে হচ্ছে হাজারও পথচারীকে।

মনাকষা বাসিন্দা মোস্তফা জব্বার বলেন, ‘কোন পাশ দিয়ে হাঁটব? আর কত সময়ই বা দম বন্ধ করে রাখব? এক পাশে ডাস্টবিনের ময়লা আর দুর্গন্ধ। এত উন্নয়ন হচ্ছে কিন্তু এই বিষয়গুলোর দিকে কর্তাব্যক্তিদের কোনো নজর দেখছি না। এভাবে চলতে থাকলে মনাকষা বাজারে পরিবেশ আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে। আর আমরা শুধু দর্শক হিসেবে দেখেই যাব।’

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী কে অবগত করলে তিনি সরেজমিনে পরিদর্শন করেন ও আরো বলেন খুব শিঘ্রই ময়লা আবর্জনা সরিয়ে নিদিষ্ট জায়গায় ডাস্টবিন করে দেবার আশ্বাস দেন ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…