শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৫৩ বিজিবির অভিযানে মনাকষা সীমান্তে ১০ ভারতীয় গরু আটক


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা মনকাশা সীমান্তে চোরাচালানকৃত দশটি ভারতীয় গরু আটক করেছে ৫৩ বিজিবি।

১০ এপ্রিল ২০২৫ তারিখ মনাকষা বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চরপাকা ইউনিয়নের সেতারপাড়া গ্রামে নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর চর দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানতে পারে। তৎক্ষণাৎ টহলদল উক্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করে এবং আনুমানিক রাত ০৩টা ৪০ মিনিটে সীমান্ত হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আম বাগানের মধ্যে লুকিয়ে রাখা ১০টি মালিকবিহীন গরু বাঁধা অবস্থায় খুঁজে পায়।

পরবর্তীতে জানা যায় গরুগুলো অবৈধভাবে ভারত হতে এনে ঐ স্থানে বেঁধে রাখা হয়েছিল যা বিভিন্ন হাটে নিয়ে বিক্রয় করা হতো। গরুগুলো আটক করে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও ঘটনার সাথে জড়িতদের সনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ৫২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…