সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলাকারী ০২ আসামী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১৫ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত ০৭:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নিচু ধুমি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিরোধী সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলাকারী প্রধান দুই আসামীকে গ্রেফতার করছে র‌্যাব।

আসামী মোঃ আলামিন (৩০) নিচুধুমি কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়া গ্রামের সাধুর ছেলে অপর আসামী মোঃ আওয়াল (৩১) একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল ২০২৫ ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কাইটাপাড়া কৃষ্ণ গোবিন্দপুর এলাকায় মাদক বিরোধী সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারকৃত আসামী এবং তার সহযোগী সহ চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক এর উপর হামলা করেন। পরবর্তীতে উক্ত সম্পাদক বাদী হয়ে গত ১৪ এপ্রিল ২০২৫ ইং তারিখ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নামে চাঁপাইনববাগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়েরের অল্প সময়ের মধ্যে মামলার অন্যতম ১ ও ২নং আসামীকে চাঁপাইনাববগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নিচুধুমি এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারে র‌্যাবের অপারেশন কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…