সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী সেরাজুল ইসলামের বিরুদ্ধে। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ।

বুধবার রাতে উপজেলার উত্তর উজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মৃত বুদ্ধুর মেয়ে কমেলা বেগম (২৬)।

অভিযোগে বলা হয়, গত ২০১৬ সালে উপজেলার উত্তর উজিরপুর ডাকাতপাড়া গ্রামের শাহজাহানের ছেলে সেরাজুল ইসলাম আরিফের সাথে একই গ্রামের মৃত বুদ্ধুর মেয়ে কমেলার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্নভাবে স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন আরিফ। এক পর্যায়ে গত ৯ এপ্রিল শারীরিকভাবে নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দিলে নানার বাড়িতে আশ্রয় নেন তিনি। অভিযোগে আরো বলা হয়, বিয়ের দুই বছর পর একই এলাকার পারভিন নামে এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লে তাকে বিয়ে করতে বাধ্য হন আরিফ। পরে স্থানীয়ভাবে তার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে।


বুধবার রাতে কমেলা বেগমকে সংসারে ফেরাতে তার নানার বাড়ি যান আরিফ ও তার ছোট ইউনুস। এ সময় কমেলা বেগমকে টেনে হেচড়ে নিয়ে আসার চেষ্টা করলে তার নানা সাবের আলী বাধা প্রদান করেন। এক পর্যায়ে আরিফ ও তার ছোট ভাই দেশীয় অস্ত্র নিয়ে সাবের আলীকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…