শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মনাকষা সীমান্তে অবৈধ ভারতীয় মোবাইলসহ যুবক আটক


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ মনাকষা সীমান্ত ২১ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ০৬টার সময় মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে টহলদল বাহিনী। এসময় ০১ জন ব্যক্তিকে ০১টি ব্যাগ নিয়ে আসতে দেখতে পায়। টহলদল তার গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহলদল তাকে ধাওয়া করে গ্রেফতার করে।

আটককৃত ব্যাক্তি শিবগঞ্জ থানার কোট বাজার দেওয়ান জাইগীর গ্রামের ফেত্তার হাজীর ছেলে মোঃ হানজালা (২৫)। এ সময় তার ব্যাগ হতে ৪৫টি ভারতীয় মোবাইল উদ্ধার করে টহলদল বাহিনী। আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মোবাইলসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসরারুল হক বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৩৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…