শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে পুত্রবধূকে পিটিয়ে জখম করলো শ্বশুর-শাশুড়ি


আব্দুল কাদির

শিবগঞ্জে শুশুর শাশুড়ী কর্তৃক একজন গৃহবধু শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি আছে বলে অভিযোগ উঠেছে।

নির্যাতনের শিকার গৃহবধু হলো শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী একই ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গতকাল রবিবার সকালে নিজ বাড়িতে জিয়াসমিনের শ্বশুর আলহাজ্ব সাইদুর রহমান মিয়া (৭০) ও শাশুড়ী আলহাজ্ব আয়েশা বেগম মিলে পুত্রবধূ জিয়াসমিনকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় জিয়াসমিন জ্ঞান হারিয়ে ফেললে তাকে মৃত ভেবে তার শুশুর শাশুড়ী পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জিয়াসমিনের পরিবারের অভিযোগ, দীর্ঘ ২০ বছরের বিবাহিতা জীবনে জিয়াসমীন একাধিকবার এভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। কয়েকবার গ্রাম সালিশও হয়েছে। কিন্তু তাদের নির্যাতন থামেনি।

স্থানীয়রা এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন । পলাতক সাইদুর রহমান ও আয়েশা বেগমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন,পারিবারিক কলহ ধরে দাইপুখুরিয়ায় একজন গৃহবধু নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইননুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…