সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ভূমি মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগামী ২৫ থেকে ২৭ মে তিনদিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনু্ষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সংস্কার বোর্ড- ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রেস কনফারেন্স অনু্ষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।

এ সময় তিনি বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হচ্ছে এ সম্পর্কে ব্যাপক প্রচার করা। ই-নামজারির আবেদন গ্রহণের পাশাপাশি ভূমিসেবা স্টল স্থাপন করা হবে, যেখানে অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন, বিভিন্ন আবেদন আপলোড করা ও ভূমি উন্নয়ন কর তাৎক্ষণিকভাবে প্রদানসহ দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবরাহের ব্যবস্থা দিনব্যাপী চালু থাকবে। স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য মেলায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, মেলায় আগত সেবাপ্রার্থীগণের ভূমি ও ভূমি সেবা বিষয়ক অভিযোগ শুনানি, রেকর্ড ও সমাধানের ব্যবস্থা করা। আগত দর্শনার্থীদের যেকোন ভূমি বিষয়ক জিজ্ঞাসার জবাব প্রদানের জন্য সার্বক্ষণিক সেবাবুথে উপজেলা ভূমি অফিসের একজন কর্মকর্তা নিয়োজিত থাকবে। মন্ত্রণালয় হতে সরবরাহকৃত ভূমিসেবা বিষয়ে বিভিন্ন লিফলেট, বুকলেট জনসচেতনতার জন্য নাগরিকের নিকট পৌছানো হবে। মেলায় বেসরকারি পর্যায়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের বুথ থাকবে, যেখানে ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা সহায়তা নির্দেশিকা- ২০২৫ এর নির্ধারিত রেট অনুযাযী ভূমিসেবা প্রদান করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…