সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

র‌্যাবের অভিযানে সুন্দরপুর ইউনিয়নে একজন মাদক কারবারী আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

র‌্যাব-৫,সিপিসি-১, এর বিশেষ অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়ন এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আসামী মোঃ আজিম মিয়া(২০) সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে। গ্রেফতারের সময় আসামীর কাছে থেকে ১২ বোতল বিদেশী মদ, মাদক কারবারে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, ২৫ জন ২০২৫ তািরখ র‌্যাব-৫, সিপিসি-১, রাজশাহীর একটি অভিযানিক দল সরকারী মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকার উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের কালীনগর ৬নং বাঁধ, জনৈক শরিফুলের মুদির দোকানের সামনে পদ্মা নদীর পাড় হতে সন্দরপুর গামী কাঁচা রাস্তার উপর পৌছে ৪ ঘটিকার সময় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন ধরনের যানবাহন চেক করা হয়। চেক করাকালীন সময়ে ৪ট ১৫ মিনিটে ০১টি মোটরসাইকেল যোগে ০২ জন ব্যাক্তি চেকপোস্টের দিকে আসলে মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে মোটরসাইকেল চালক মোটরসাইকেলের গতি কমিয়ে ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোটরসাইকেল চালক ১নং আসামী মোঃ আজিম মিয়া(২০),পিতাঃ মোঃ আমিনুল ইসলাম, গ্রামঃ সুন্দরপুর বাগডাঙ্গা, থানা ও জেলাঃ চাঁপাইনবাবগঞ্জকে আটক করে এবং ২ নং আসামী মোঃ জসিম(৩৫),পিতাঃ মোঃ আলম বট, গ্রামঃ সুন্দরপুর বাগডাঙ্গা,থানা ও জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ পালিয়ে যায়।

উল্লিখিত ঘটনায় ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। যার প্রেক্ষিতে সদর থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু হয়।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…