মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশু সহিংসতা রোধে অংশীজনদের সাথে সংলাপ ও মতবিনিময় সভা


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, অবিভাবক ও প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার অংশীজনদের সাথে মতবিনিময় সভা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় শিবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের আয়োজনে বাল্য বিবাহ বিরোধী ও শিশু সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ফ্যাসিলিটেটর আব্দুল কাদির এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শাহিন আকতার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনারুল ইসলাম, শিশু সুরক্ষা সমাজকর্মী, সমাজসেবা অফিস, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও মিজানুর রহমান, চিলড্রেন এন্ড এ্যাডোলসেন্ট ক্লাব অর্গানাইজার, এপিসি প্রজেক্ট, মহিলা বিষয়ক অধিদপ্তর, জেন্ডার প্রমোটার, কিশোর কিশোরী ক্লাব শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ প্রমূখ।


সভার উদ্দেশ্য ও অংশগ্রহনের গুরুত্ব এবং স্থানীয় প্রতিনিধিদের করনীয় দিকসমূহ তুলে ধরেন এসএসবিসি প্রকল্পের আব্দুল কাদির, সিএফ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

পরে বক্তব্যে বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে, অভিভাবক সমাবেশে, উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ের বিষয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতি হয় তা তাদের মাঝে তুলে ধরতে হবে। সংলাপে বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ ও আইনের প্রয়োগ বাস্তবায়ন করতে হবে। এছাড়াও বলেন, বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ওয়ার্ড পর্যায়ে সচেতনামুলক সভা সেমিনার করতে হবে। সমাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যেমন ঘটক, ইমাম, কাজ্বী, স্থানীয় নেতৃবৃন্দ, পুরোহিত, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে। তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু সহিংসতা নিরোধ করা সম্ভব।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…