মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সোনামসজিদে কমপ্লিট শাটডাউন, বন্ধ আমদানি-রপ্তানি


আব্দুল কাদির

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে সোনামসজিদ স্থলবন্দরে।

কর্মসূচির কারণে শনিবার বিকেল পর্যন্ত ভারত থেকে কোনো আমদানি পণ্য আসেনি। ভারতেও যায়নি কোনো রপ্তানি পণ্য। সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। এ জন্য শুল্ক আদায়ের যাবতীয় কার্যক্রম বন্ধ আছে সোনামসজিদ স্থলবন্দরে।

কাস্টমস কর্মকর্তারা আরও জানান, কর্মসূচির কারণে বন্দরে অন্তত রপ্তানি পণ্যবাহী ৬টি ট্রাক আটকা পড়েছে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আরিফুল ইসলাম জানান, আজ সারা দিন শটডাউন কর্মসূচি পালন করা হবে। সন্ধ্যা নাগাদ কেন্দ্র থেকে নতুন কর্মসূচি আসতে পারে। সে অনুযায়ী পরবর্তী কর্মসূচিও পালন করা হবে।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, কর্মসূচির কারণে আমদানি রপ্তানি একবারেই বন্ধ হয়ে গেছে। ওপারে ভারতের মহদিপুর স্থলবন্দরে আমদানি পণ্যবাহী কয়েকশ ট্রাক আটকা পড়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…