রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চুয়াডাঙ্গায় ১৫ মিলিমিটার বৃষ্টি, থামলেই বাড়বে শীত

ফাইল ছবি

নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় বুধবার (৬ ডিসেম্বর) রাত থেকেই নেমেছে বৃষ্টি। বৃহস্পতিবার সকালে বর্ষণ কিছুটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চুয়াডাঙ্গাসহ দেশের আট বিভাগের প্রায় সব স্থানেই কমবেশি হালকা-মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমবে। আর দু-একদিন পরই দেশজুড়ে শীত নামবে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই এমন বৃষ্টি হচ্ছে। কর্মকর্তা রকিবুল হাসান জাগো নিউজকে বলেন, বৃষ্টির রেশ শুক্রবার নাগাদ থাকবে। শনিবার অবশ্য বৃষ্টি কমে আসবে। বৃষ্টির কারণে খানিকটা শীত অনুভূত হতে পারে। তিনি আরও বলেন, বৃষ্টি চলে যাওয়ার পর দুদিন বাতাসে অনেকটা আর্দ্রতা থাকবে। তাই তাপমাত্রা তেমন কমবে না। তবে দুদিনের মধ্যে আর্দ্রতা হ্রাস পেলে সোমবার থেকে শীত কিছুটা বাড়তে পারে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…