বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

সংগৃহীত

নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ রোববার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাংলাদেশিরা হলেন, মো. হায়দার আলীর ছেলে মো. সাজেদুর রহমান (২৭) ও মো. শরীয়তউল্লাহর ছেলে মো. খাজা মইনুদ্দীন (৩০)। নিহতদের বাড়ি দর্শনা থানার ছয়ঘড়িয়া বেকা রাস্তাপাড়া এলাকার বাসিন্দা। ইউপি চেয়ারম্যান এ এইচ এম জাকারিয়া জানান, শনিবার দিবাগত রাতের যেকোনো সময় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বারাদি গ্রাম সংলগ্ন ঌ ভারতের সীমান্তে অনুপ্রবেশ করলে ভারতের কৃষ্ণগঞ্জ থানাধীন গোবিন্দপুর বিএসএফের গুলিতে নিহত হন তারা। নিহতরা গরু ব্যবসায়ী ছিলেন।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, দুজন বাংলাদেশি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। ভারতের কৃষ্ণনগর থানাধীন এলাকায় বিএফএফের গুলিতে তারা নিহত হয়েছেন বলে জেনেছি। মরদেহ সেখানে আছে। ধারণা করা হচ্ছে তারা অবৈধভাবে গরু নিয়ে আনতে গিয়েছিল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…