রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চুয়াডাঙ্গায় রেকর্ড তাপমাত্রা

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

বৈশাখের খরতাপে চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে জেলায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে। চুয়াডাঙ্গার চার উপজেলায় স্বাস্থ্য সতর্কতার বিষয়ে মাইকিং করা হচ্ছে।

স্বাস্থ্য সতর্কতার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে এমন পদক্ষেপ বলে জানিয়েছেন জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা।

অপ্রয়োজনে বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। বাইরে বের হলেও ছাতা, টুপি বা ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

পাশাপাশি এ ব্যাপারে প্রচার চালানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। গরমে অস্বস্তি কিংবা অসুস্থ বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুক্রবার বেলা ৩টার সময় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ১৭ শতাংশ। আগেরদিন বৃহস্পতিবার ছিলো ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহে জেলার সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।

দিনআনা দিন খাওয়া মানুষগুলো পড়েছে বেশ বিপাকে। এই রোদগরম উপেক্ষা করেই পেটের তাগিদে কাজে বের হতে হচ্ছে তাদের।

চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড় এলাকায় এক ভ্যানচালক রহিম ভান্ডারী জানান, সকালেই কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়েছি। দুপুরের পর থেকে রাস্তাঘাটে আর চলার মতো উপায় নেই। আর যাত্রীও নেই। তাই গাছের নিচে বসে অলস সময় কাটাতে হচ্ছে।

আগামী কয়েকদিনে জেলায় কোন ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…