রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অভিযানে ২০০ টাকার পেঁয়াজ হয়ে গেলো ১১০

সংগৃহীত

নিউজ ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে ২০০ টাকার পেঁয়াজ ১১০ টাকায় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলার বারইয়ারহাটে এ চিত্র দেখা যায়।

অভিযানে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় ছয় প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে মিঠাছড়া ও বারইয়ারহাট পৌর বাজারে এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, মিঠাছড়া বাজারের সাহাব উদ্দিনকে দুই হাজার, ভাই ভাই স্টোরকে দুই হাজার এবং নিজাম স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বারইয়ারহাট বাজারের ফারুক এন্টারপ্রাইজকে দুই হাজার, ভাই ভাই স্টোরকে ২ হাজার ও মেসার্স মমতা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা ক্রয়মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…