রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চট্টগ্রামে অস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেফতার

সংগৃহীত

নিউজ ডেস্ক

চট্টগ্রামে অস্ত্রসহ সাদ্দাম নামে ১০ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জোরামতল এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। গ্রেফতার সাদ্দাম সীতাকুণ্ডের চৌধুরীপাড়া গ্রামের মো. জালাল আহম্মদের ছেলে।

র্যাব-৭ জানায়, গত ২২ জুন কালাম নামে এক ব্যক্তিকে বাড়বকুণ্ড এলাকা থেকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে সাদ্দাম। পরে ৮০ হাজার টাকা নিয়ে গেলে ভিকটিম কালামের দুই বোনকেও অপহরণ করে সে। পরে ভিকটিমের পরিবার থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে সীতাকুণ্ডের গহীন পাহাড় থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাদ্দামকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ২৪ জুন মামলা করে ভিকটিমের পরিবার। পরবর্তীতে ২২ জুলাই নুর আবছার নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধারের মামলাও আসামি সাদ্দাম। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডের জোরামতল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৭ এর একটি টিম। গ্রেফতারের পর ওই দুই ঘটনায় সাদ্দাম জড়িত বলে র্যাবের কাছে স্বীকার করে। তার স্বীকারোক্তি মোতাবেক একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার র্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে। সাদ্দামের নামে সীতাকুণ্ড থানায় ডাকাতি, ছিনতাই, অপহরণ এবং হত্যাসহ ১০টি মামলা রয়েছে বলে জানায় র্যাব।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন