রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মন্দিরের পাশে মিললো সেবায়েতের ঝুলন্ত মরদেহ


নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মন্দির সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) সকালে বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ মাস্টারবাড়ির সামনের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন তার ছোট ছেলে ঝন্টু দাস।

নিহত সেবায়েতের নাম সুকুমার দাম (৮০)। তিনি ওই এলাকার মৃত ভারত চন্দ্র দাসের ছেলে এবং নিজের প্রতিষ্ঠিত লোকনাথ মন্দিরের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করে নিহতের ছোট ছেলে ঝন্টু দাস বলেন, ‘৮ শতক সম্পত্তি নিয়ে তার এক ভাই মনোরঞ্জনের সঙ্গে বাবার মামলা চলছিল। বাবা ওই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলা প্রত্যাহারের জন্য বাবাকে চাপ দেয় একটি সংঘবদ্ধ চক্র। তিনি মামলা প্রত্যাহার করেননি।’

সুকুমার প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মন্দিরে যেতেন। একইভাবে সোমবার ভোরেও তিনি উঠে চলে যান। পরে তার মরদেহ মন্দিরের পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। গলায় ফাঁস থাকলেও মরদেহের পা মাটিতে লাগানো ছিল।

প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়ে প্রতিবেশীরা বলেন, সুকুমার ঘর থেকে বের হওয়ার সময় টর্চলাইট নিয়ে বের হয়ে মন্দির পরিষ্কার করেন। পরে পূজার জন্য পানি সংগ্রহ করে রাখেন। যদি আত্মহত্যা করার ইচ্ছা থাকতো তাহলে তিনি এসব করতেন না।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় সুকুমার নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…