রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নিখোঁজের তিনদিন পর পুকুরে ভেসে উঠলো শিশুর মরদেহ

সংগৃহীত

নিউজ ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের তিনদিন পর তাহমিম নামের পাঁচ বছরের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী থানার পুঁইছুড়ি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড এলাকার একটি পুকুর থেকে তাহমিমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত তাহমিম ওই এলাকার মোহাম্মদ আলমের ছেলে।

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে বাড়ির উঠান থেকে নিখোঁজ হয় তাহমিম। নিহত তাহমিমের চাচা আবদুর রহিম বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠান থেকে নিখোঁজ হয় তাহমিম। এরপর বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বাড়ির পুকুরে জাল দিয়ে খোঁজা হয়। পরে বুধবার বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সকালে ওই পুকুরেই তাহমিমের মরদেহ ভেসে ওঠে। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইমরান বলেন, পুকুর থেকে রক্তাক্ত অবস্থায় তাহমিমের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে গতরাতে (বুধবার) কেউ তাকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন