রবিবার, ৭ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দল হারলে কেউ দায় নেয় না, জিতলে কৃতিত্বটা নেয়

ফাইল ছবি

মোঃ জমশেদ আলী

নিউজ ডেক্স

ওয়ানডে সুপার লিগে তৃতীয় স্থানে থেকে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাচি অবস্থা টাইগারদের! কোনোরকমে আটে থেকে আসর শেষে বাড়ি ফিরেছে তারা। দলের এমন ভরা ডুবিতে পরিবর্তন এসেছে টিম ম্যানেজমেন্টে। তবে এসবেই কাজ শেষ বলে মনে করেন না আকরাম খান। দলের সঙ্গে সংশ্লিষ্ট সকলেরই দায় নেওয়া উচিত বলছেন বিসিবির এই পরিচালক। আজ শনিবার মিরপুরে আকরাম বলেন, 'যখন আমরা হারি, কেউ দায়িত্ব স্বীকার করে না। আবার যখন জিতি, তখন সবাই গিয়ে কৃতিত্বটা নিতে চায়। এ জিনিসটা আমাদেরকে বন্ধ করতে হবে। যেহেতু ব্যর্থ হয়েছি, সবাই ব্যর্থ। শুধু খেলোয়াড়রা কেন, আমরা, টিম ম্যানেজম্যান্ট সবাই ব্যর্থ হয়েছি। এখন নিউজিল্যান্ড এসেছে, টেস্টে যদি ঘুরে দাঁড়াতে পারি তাহলে হয়তো কিছুটা স্বস্তি পাবো ‘সম্মান জিনিসটা থাকতে হবে। এটা না থাকলে কিন্তু আপনি ঠিক পথে আগাতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন। আপনাকে ডিসিপ্লিন হতে হবে, মানতে হবে। যারা খেলোয়াড় আছে ওরা কোচকে মানতে হবে। কোচ যে আছে তাকে খেলোয়াড়দের সম্মান করতে হবে। এমনকি বোর্ড পরিচালক যারা আছে। এটা একটা পরিবার, পরিবার যেভাবে আগায় সেভাবে করতে হবে।’-আরো যোগ করেন আকরাম। বিশ্বকাপের সময় সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সৃষ্টি করেছিলেন লিটন দাস। এ নিয়ে আকরাম বলেন, ‘দেখেন, একটা ক্রিকেটার শুধু ভালো পারফর্ম করলে ভালো না। আপনি ভারতের কথা বললেন, ইংল্যান্ড বা আন্তর্জাতিক ক্রিকেটার যারা আছে কীভাবে ওরা মানুষের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে কথা বলে। ওর অ্যাটিচিউডে বোঝা যায় ও কী টাইপের লোক। এ জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আপনার শুধু ভালো বোলিং বা ব্যাটিংয়ে বড় ক্রিকেটার হওয়া যায় না। সব গুণ থাকা উচিত

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…