বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

যুক্তরাষ্ট্রের চার মুসলিম ক্রিকেটারের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

যুক্তরাষ্ট্র ক্রিকেট দল

খালিদ হাসান সোহাগ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর আগে যুক্তরাষ্ট্রের তারকা পেসার আলি খানসহ চার ক্রিকেটারের ভারতীয় ভিসা প্রত্যাখ্যান। টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে শঙ্কা।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার ঠিক আগে বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন তারকা পেসার আলি খান-সহ চার ক্রিকেটারের ভারতীয় ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে ভারতীয় কর্তৃপক্ষ বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, পাকিস্তানে জন্ম নেওয়া আলি খানের পাশাপাশি শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল এবং মোহাম্মদ মহসিন—এই চার ক্রিকেটারের ভিসা আবেদন নাকচ হয়েছে। আলি খান নিজেও গণমাধ্যমে ভিসা প্রত্যাখ্যানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই ঘটনা যুক্তরাষ্ট্র শিবিরে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দলের অন্যতম প্রধান বোলার আলি খানকে না পাওয়া গেলে যুক্তরাষ্ট্রের বোলিং আক্রমণ মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে ভিসা জটিলতা শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নয়। পাকিস্তানি পাসপোর্টধারী কিংবা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারত সফরের অনুমতি পেতে জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইতালি ও কানাডার মতো কয়েকটি সহযোগী দেশও এখনো তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারেনি। সংশ্লিষ্ট দেশগুলোর ক্রিকেট বোর্ড বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র সঙ্গে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান আসেনি বলে জানা গেছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…