বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

তানজিদের সেঞ্চুরিতে ইতিহাস, বিপিএলে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রাজশাহী

বিপিএলে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রাজশাহী

নিউজ ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও শিরোপা ঘরে তুলল রাজশাহী।

২০২০ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পাঁচ বছর পর ফের শিরোপার স্বাদ পেল দলটি।

শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের ১২তম আসরের ফাইনালে চট্টগ্রাম রয়েলসকে ৬৩ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় রাজশাহী ওয়ারির্য়স।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এবারের আসরে নাম পরিবর্তন করে রাজশাহী ওয়ারির্য়স নামে খেললেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে দলটি।

এর আগে ২০২০ সালের ১৭ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের অধিনায়কত্বে প্রথম শিরোপা জিতেছিল রাজশাহী রয়েলস।

ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে রাজশাহী উড়ন্ত সূচনা পায়। দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিমের ব্যাটে ১০.২ ওভারে ওপেনিং জুটিতে আসে ৮৩ রান। ৩০ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩০ রান করে সাজঘরে ফেরেন ফারহান।অপর প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম। ২৯ বলে ৬টি ছক্কায় ফিফটি পূর্ণ করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি।

পরের ৩১ বলে শতক পূর্ণ করে বিপিএল ফাইনালে সেঞ্চুরির রেকর্ড গড়েন তানজিদ। যদিও এটি ছিল তার বিপিএল ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ৬১ বলে ১০০ রান করে ১৮.৫ ওভারে দলীয় ১৬৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।

শেষদিকে কেইন উইলিয়ামস ১৫ বলে ২৪ রান এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭ বলে ১১ রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে রাজশাহী। চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম রয়েলস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন পাকিস্তানি ওপেনার মিরাজ বেগ। আরেক পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলি করেন ২১ রান।

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রামের সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরই ছুঁতে পারেননি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…