শনিবার, ৬ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোল মাধবপুরে ‘৩৬ শে জুলাই’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মাধবপুরে ‘৩৬ শে জুলাই ফুটবল টুর্নামেন্ট (পা গোলি) ২০২৬’ উপলক্ষে জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‘মাঠে খেলা চলুক, হৃদয়ে চলুক উত্তেজনা’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে মাধবপুর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফাইনাল খেলাকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে ফুটবলপ্রেমী দর্শনার্থীরা মাঠে জড়ো হন। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। আজ শনিবার( ৮) আগস্ট   বিকেল  ৪ টায় মাধবপুর উচ্চবিদ্যাল মাঠে, মাধবপুর যুব সমাজের আয়োজনে। খেলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নেপাল চন্দ্র মাহাতের সভাপতিত্বে।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 

নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,জেলা বিএনপির সদস্য  ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তরিকুল ইসলাম (তারেক)।


বিশেষ অতিথি হিসেবে ছিলেন  মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রিপন ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আব্দুল আজিম আলী, সহকারী শিক্ষক মোঃ ইউনুস আলী, কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মতিন, ফতেপুর ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আমির, ৭ নং ফতেপুর ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান,  সমাজসেবক ও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, রাজশাহী কলেজের এমএসি মোঃ আব্দুস সালাম, টাকাহারা অনির্বাণ যুব ফাউন্ডেশনের সভাপতি মোঃ তৌফিক উদ্দিন, জুলাই সমন্বয়ক ২০২৪ নাচোল উপজেলা মোঃ আলী আকবর, চাঁপাইনবাবগঞ্জ মানবিক কল্যাণ ফান্ডের জয়েন্ট সেক্রেটারি মোঃ আবুল কালাম আজাদ, সমাজসেবক শ্রী প্রকাশ চন্দ্র মাহাতো সহস্থানীয়  ব্যক্তি বর্গ।


অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় করেন পল্লী প্রাণী চিকিৎসক ও ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ জাক্কার আলী।


ফাইনাল খেলায় দুই দলের খেলোয়াড়রা জয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেন। নির্ধারিত সময়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিজয়ী দলের মহিপুর গাজি প্যালেজা ফুটবাল দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি রানার্সআপ দলের খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। 


প্রধান অতিথির বক্তব্য বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এমন ক্রীড়া আয়োজনের মাধ্যমে এলাকায় সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।


আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…