রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মায়ের কাছে পড়ে ৯ মাসেই হাফেজ ৭ বছরের মুহাম্মদ

ছোট্ট শিশু হাফেজ মুহাম্মদ

নিউজ ডেস্ক

তিনি আরো বলেন, মুহাম্মদ যেটা করেছে, এর শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আমার স্বপ্ন আমার সন্তান একজন প্রকৃত আলেম ও দাঈ হোক এবং একজন বিশ্বসেরা হাফেজ হয়ে দেশের নাম উজ্জ্বল করুক।

মায়ের কাছে পড়ে মাত্র নয় মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে সাত বছরের এক শিশু। তার নাম মুহাম্মদ। বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামে। বাবার নাম মুফতি আবদুল্লাহ আমজাদ।হাফেজ মুহাম্মদের মা আলেমা মাছুমা জান্নাত ‘মাছুমা জান্নাত মহিলা মাদরাসা’ নামে একটি মাদরাসা পরিচালনা করেন।

এখানে মা ও নানির কাছেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে সে।শিশু মুহাম্মদের বাবা মুফতি আবদুল্লাহ আমজাদ বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের পুরো পরিবারই পবিত্র কোরআনের সাথে যুক্ত। মুহাম্মদের নানা-নানি, মা সকলেই হাফেজ।

আমার স্ত্রীও ওর নানির কাছ থেকে হিফজ সম্পন্ন করেছে।তিনি আরো বলেন, মুহাম্মদ যেটা করেছে, এর শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আমার স্বপ্ন আমার সন্তান একজন প্রকৃত আলেম ও দাঈ হোক এবং একজন বিশ্বসেরা হাফেজ হয়ে দেশের নাম উজ্জ্বল করুক।

ছোট্ট শিশু মুহাম্মদের হিফজ সম্পন্ন উপলক্ষে মঙ্গলবার (১০ জুন) ওই মাদরাসায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে বিস্ময়বালক মুহাম্মদের মাথায় সম্মননা পাগড়ি পরিয়ে দেন বরেণ্য আলেম ও তার স্বজনেরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…