রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মেট্রোরেলে মেলায় আসার আনন্দ

পচ্ছন্দের বই দেখার জন্য দুই পাঠক

নিউজ ডেস্ক

প্রথম দিনে বইমেলায় আসার আনন্দই আলাদা। সেই প্রাণের টানেই অফিস থেকে সোজা মেলায় এসেছি’ বলছিলেন ব্যাংক এশিয়ার কারওয়ান বাজার শাখার কর্মকর্তা মফিজুর রহমান। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বাংলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করার পরে বিকেল পাঁচটা থেকে সর্বসাধারণের জন্য মেলার ফটক খুলে দেওয়া হয়।

মেট্রোরেলে মেলায় আসার আনন্দ

এবারই প্রথম মেট্রোরেলে করে বইমোলায় আসার সুযোগ পাচ্ছেন গ্রন্থানুরাগীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনটি ঠিক বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ লাগোয়া। যানজটের ধকল না থাকায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোরেলে প্রথম দিনে মেলায় আসেন অনেকেই। মিরপুরের কাজীপাড়া থেকে তরুণ দম্পতি সোহরাব হোসেন ও রেবেকা সুলতানা এসেছিলেন মেলায়। তাঁরা বললেন, আকাশ মেঘলা দেখে দোটানায় ছিলেন মেলায় আসবেন কি না। তবে মেট্রোরেলের কথা মনে হতেই সব দ্বিধা ঝেড়ে ফেলে রওনা দিয়েছেন। আসতে কুড়ি মিনিটের মতো সময় লাগে। এবার আর বইমেলায় আসা নিয়ে দুর্ভোগ পোহাতে হবে না।

মেট্রোরেল নিয়ে দারুণ উচ্ছ্বাস ছিল ইমতিয়াজ আহমেদ, জান্নাতুন নাঈম ও সাদিয়া তাবাসসুমের। সন্ধ্যায় মেট্রোরেলের স্টেশন থেকে ফুটপাতে নামার মুখেই কথা হলা তাঁদের সঙ্গে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে দ্বিতীয় বর্ষে পড়েন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের বাসে এসেছেন ফার্মগেট পর্যন্ত। তারপর মেট্রোরেলে। এবারই তাঁরা প্রথমবার মেট্রোতে উঠলেন, তা–ও আবার বইমেলার প্রথম দিনে। সব মিলিয়ে পুরো ব্যাপারটাই তাঁদের কাছে ছিল দারুণ চমকের।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…