রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

প্রি-বুকিংয়ে রেকর্ড গড়ল ‘ব্যাচেলর পয়েন্ট’


নিউজ ডেস্ক

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ টাকা দিয়ে দেখতে হবে।এরকম শুনে দর্শকদের অনেকে বেশ অসন্তুষ্ট হয়েছিলেন।

কেউ কেউ প্রকাশ করেছিলেন ক্ষোভ। টাকা দিয়ে দর্শক দেখবে তো? প্রশ্ন উঁকি দিয়েছিল অনেকের মাথায়। তবে সব সংশয় উড়িয়ে দিয়ে প্রি-বুকিংয়ে রেকর্ড গড়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫।

মুক্তির আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অমি জানিয়েছিলেন, ব্যাচেলর পয়েন্টের ৮ এপিসোড একসঙ্গে দেখা যাবে বঙ্গে। রাখা হয়েছে প্রি-বুকিংয়ের সুবিধা। এরপরই শুরু হয় হুলুস্থুল। দর্শকের উন্মাদনায় রেকর্ড গড়ে প্রি-বুকিংয়ে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে কাজল আরেফিন অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫-এর প্রি-বুকিংয়ে যেটা ঘটছে, বাংলাদেশের ওটিটি মার্কেট তা আগে কখনও দেখেনি। পরিষ্কার বোঝা যাচ্ছে, বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে।

এই অর্জন আমার একার বা বঙ্গের না, বাংলাদেশের গোটা ওটিটি ইন্ডাস্ট্রির জন্যই এটি একটি অর্জন।’অন্যদিকে, নাটকটি বঙ্গ অ্যাপে উন্মুক্ত হওয়ার পর এই প্রভাব ফুটে উঠেছে। ওটিটি প্ল্যাটফর্মটি জানিয়েছে, রেকর্ড ব্রেকিং ওপেনিং! ১০০’র বেশি দেশ থেকে ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ দেখছেন দর্শকরা।

এর মধ্যে পেইড ভিউজ হয়েছে ৩৫ লাখের বেশি। পেইড ওয়াচ টাইম রেকর্ড ২.৫ কোটি মিনিট! ওটিটির পাশাপাশি ইউটিউবেও দেখা যাবে নাটকটি। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।

ওটিটির সঙ্গে একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…