রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

এবার দেশি ওটিটি প্ল্যাটফর্মে ‘ওরা ৭ জন’

সংগৃহীত

নিউজ ডেস্ক

‘জাগো’ সিনেমা খ্যাত নির্মাতা খিজির হায়াত খান। তার নির্মিত ‘ওরা ৭ জন’ সিনেমা গত বছরের মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরপর চলতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও প্ল্যাটফর্মে এটি মুক্তি পায়। তবে সিনেমাটি নিয়ে এবার জানা গেলে নতুন খবর।

দেশি ওটিটি প্ল্যাটফর্ম টফিতে ‘ওরা ৭ জন’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এটি আগামী ১ মার্চ থেকে টফিতে দেখা যাবে। জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন খিজির হায়াত খান নিজেই। এর পাশাপাশি তিনি এ নিয়ে আরও বলেন, কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ওরা ৭ জন’ সিনেমাটি।

‘ওরা ৭ জন’ সিনেমায় সাতজন মুক্তিযোদ্ধা ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ, নাফিস আহমেদ, হামিদুর রহমান। এ সিনেমায় যে সাতজন মুক্তিযোদ্ধাকে দেখানো হবে, তাদের একজনের চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা খিজির হায়াত খান। আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে সিনেমাটি। ভারতের অন্যতম চলচ্চিত্র উৎসব ১৩তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের আসরে অফিসিয়াল সিলেকশন ক্যাটাগরিতে সুযোগ পেয়েছে ‘ওরা ৭ জন’।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…