বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আইনজীবী হয়েও জুয়ার অ্যাপের প্রচারণায় পিয়া জান্নাতুল!


নিউজ ডেস্ক

জুয়ার অ্যাপের প্রচারণায় দেশীয় তারকাদের অন্তর্ভুক্তি এবারই প্রথম নয়। কেউ শুভেচ্ছাদূত হয়ে সরাসরি এসব জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হয়েছেন। কেউবা তাদের অনুষ্ঠানে এসব জুয়ার অ্যাপের স্পনসরের মাধ্যমে যুক্ত থেকেছেন।

এর আগে নুসরাত ফারিয়া, পরীমনি, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, শবনম বুবলীর মতো তারকাদেরও দেখা গেছে জুয়ার অ্যাপের প্রচারণায়। এবার সেই তালিকায় দেখা গেছে মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল পিয়ার নাম। শুরু হওয়া এবারের বিপিএল ঘিরে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় তৈরি অনুষ্ঠানে কথা বলতে দেখা গেল এই মডেল ও অভিনয়শিল্পী তারকাকে।

মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল পিয়া একজন পেশাদার আইনজীবীও।

তাই বিনোদন অঙ্গন–সংশ্লিষ্টদের মতে, একজন আইনজীবী হয়ে তিনি কিভাবে একটি জুয়ার অ্যাপ স্পনসর হয়েছে, এমন একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন। আইন জানা কেউ যদি এমন করেন, তাহলে আইন না জানা ব্যক্তিরা কী করবেন, তা নিয়ে বলার অপেক্ষা রাখে না।

বিপিএল উপলক্ষে পিয়া জান্নাতুল একটি ক্রিকেটবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। ফেসবুক ও ইউটিউবের জন্য তৈরি এই অনুষ্ঠানে জান্নাতুল পিয়াকে ম্যাচ–পূর্ববর্তী বিশ্লেষণ করতে দেখা গেছে। উপস্থাপনার সময় এই মডেল ও অভিনেত্রী জুয়ার অ্যাপের নামসংবলিত একটি টি–শার্ট পরিহিত ছিলেন। তবে তিনি দাবি করেছেন, এই অ্যাপের শুভেচ্ছাদূত নন তিনি।

এ বিষয়ে জান্নাতুল পিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। তার কাছে প্রশ্ন ছিল, অনুষ্ঠানে জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতার বিষয়টা কি আগে থেকে জানতেন? না জানলে ফেসবুকে আপলোড করার পর তো জানলেন। এখন জুয়ার অ্যাপ বিষয়ে আপনার অবস্থান কী? এ বিষয়ে তিনি কোনো উত্তর দেননি।

পিয়ার কাছে আরেকটি প্রশ্ন ছিল, অভিনয়শিল্পী ও মডেলের পাশাপাশি আপনি একজন আইনজীবী। দেশের প্রচলিত আইন সম্পর্কেও আপনি অবগত। এভাবে জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়া প্রসঙ্গে আপনার বক্তব্য কী? এই বিষয়েও পিয়া কোনো সরাসরি কথা বলেননি।

তবে পিয়া জান্নাতুল বলেছেন, ‘আমি একজন ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে।’

খোঁজ নিয়ে জানা গেছে, জান্নাতুল পিয়া যেই জুয়ার অ্যাপের টি–শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি, যা ১০ বছর আগে চালু হয়।

এদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপসে বা ডিভাইস তৈরি করে বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহে প্রদানের জন্য বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…