বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জেল থেকে প্রচুর গালিগালাজ শিখেছি-পরীমণি


নিউজ ডেস্ক

সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। তার বিয়ে থেকে শুরু করে পরকীয়া, বিচ্ছেদ এসব কারোই অজানা নয়। এছাড়াও নানান বিতর্কিত কর্মকা-ে জড়িয়ে আইনি জটিলতা, মামলা-মোকদ্দমা ফলস্বরূপ জেলও খেটেছেন নায়িকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই জেল জীবনের দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরলেন; সঙ্গে পরীমণি এও জানালেন, চার শিকার মধ্যে থেকেই নাকি বহু গালাগাল শিখেছিলেন তিনি। সেই সাক্ষাৎকারে পরীর কাছে জানতে চাওয়া হয়, জেল জীবন থেকে কী শিখেছেন নায়িকা।

উত্তরে পরীমণি বলেন, ‘আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখান থেকে কি ভালো কিছু শিখব বলেন? আমি সেখান থেকে প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা (কয়েদিরা) সারাক্ষণ এ-ই করত। আর কি শিখব। দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে।’ কিছু দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরে পরীমণির ভাষ্য, ‘জেলে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। যেন পুরো একটা ভিন্ন জগৎ। সেখানে এমন অনেকে ছিলেন যারা ৪০ বারের বেশি জেলে গেছেন। মুখে কেউ কেউ ব্লেড নিয়ে ঘুরছে! গ্রুপিং, বিচিং হতো সেখানে। টাইমপাস করার জন্য সেখানে অনেকেই ইচ্ছা করে ঝগড়া করত।’ জেল থেকে ফেরার সময় পরীমণির জন্য কয়েদিরা কেঁদেছিলেন বলেও জানান পরীমণি।

বলেন, ‘যখন জেল থেকে বেরিয়ে আসছিলাম, সে সময় অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। কারণ অনেকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আবার কেউ কেউ খুশিও ছিলেন এই ভেবে যা গেলে বাঁচি!’ ২০২১ সালের ৪ আগস্ট মাদককা-ে পরীমণিকে আটক করে র‌্যাব। সে সময় তার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়। পরবর্তী সময়ে মাদক মামলায় নায়িকাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল তাকে। সেই সময়ের স্মৃতি মনে করে মজার ছলেই জেল জীবনের দুঃসহ অভিজ্ঞতা তুলে আনলেন পরীমণি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…