মঙ্গলবার, ২৪শে ভাদ্র ১৪৩৩, ৮ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


গোদাগাড়ী প্রতিনিধি

শিক্ষার্থীদের পাঠদক্ষতা বৃদ্ধি ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে রাজশাহীর গোদাগাড়ীতে বিদ্যালয় পর্যায়ে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে Food for the Hungry (FH) Association, Bangladesh-এর ‘চলো পড়তে শিখি’ (Let's Learn to Read) কার্যক্রমের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনমুন সুলতানা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা।

এ সময় গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইউসুফ আলী, D&T S Coordinator রাজু আহমেদ, VERC হিরক গমেজ, এডুকেশন টেকনিক্যাল অফিসার আবির দাস এবং অ্যাডমিন অ্যান্ড প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্ট মিনাজ হোসাইন সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।আয়োজকরা জানান, শিশুদের পাঠদক্ষতা উন্নয়ন, বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করাই ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের মূল উদ্দেশ্য। এর অংশ হিসেবে বিদ্যালয় পর্যায়ে এ পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর জন্য চেয়ার-টেবিলসহ বিভিন্ন শিক্ষা-সহায়ক সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে পাঠদক্ষতা অর্জন ও বই পড়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত বই পড়ার মাধ্যমে শিশুদের ভাষাজ্ঞান, চিন্তাশক্তি, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ে। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ১৫ মিনিট পূর্বে / গোদাগারি উপজেলা

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা…

৫ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

১লা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা

২৮শে আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নে একই গ্রামে নদীতে ডুবে…