রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীর গোদাগাড়ীতে ২ কেজি হেরোইন উদ্ধার, আটক-১

ছবি: গ্রেফতার আসামি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী দুই কেজি হেরোইন সহ সাইফুল ইসলাম (৪২) নামের চিহ্নিত মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহীর গোদাগাড়ীর সিএবি মোড় এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি নাটোর জেলার সিংড়া উপজেলার চকগোপাল এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীতে দিকে মাদক সরবরাহ করা হবে।  এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ীর সিএনবি মোড় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীগামী মহাসড়কে চেক পোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করা হয়। এ সময় একটি অটোতে থাকা ১ জন যাত্রীর কাছ থেকে ২ কেজি হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী হিসেবে সরবরাহ করতো। তার বাড়ী নাটোর জেলায় হলেও প্রায়ই সে গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আসছিলো।

এ ব্যাপারে রাজশাহীর গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…