বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোদাগাড়ীতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

ছবি: কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে আধুনিক  প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। উদ্বোধনকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ২২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন ধানের উফশি জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ২০২৩-২৪ অর্থবছরের খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায়  উন্নত জাতের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমর ফারুক চৌধুরী এমপি।

গোদাগাড়ী উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী- ১(গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার  মোমেনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গোদাগাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি। এছাড়া আর বক্তব্য রাখেন গোদাগাড়ী বিভিন্ন ইউনিয়ন থেকে আসা চেয়ারম্যান বৃন্দ।

এ সময় প্রতিজন কৃষককে ১ বিঘা জমিতে আমন ধান চাষের জন্য বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…