রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে কিশোর গ্যাং লিডারসহ আটক ৪

আটককৃত কিশোরগ্যাং এর ৪ সদস্য

কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৪ সদস্যকে আটক করেছে।

মঙ্গলবার দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পূণর্ভবা নদীর পাড়ে এ অভিযান চালায়।

আটককৃতরা হলো, রহনপুর পৌরসভার নুনগোলা বাসষ্টেশন মহল্লার মোঃ মোশারফের ছেলে মোঃ হিরা (২৮), বহিপাড়া ডাইং পাড়ার মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ নেসারুল (২১), নুনগোলা মাস্টার পাড়ার আন্দুয়া কর্মকারের ছেলে রাম প্রশান্ত কর্মকার ও নুনগোলা বিদ্যুৎ অফিস মোড়ের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ মেহেদী হাসান (২৮)।

মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, মাদক সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় র‌্যাবের একটি দল দুপুর প্রায় ২টার দিকে অভিযান চালানোর সময় জনৈক শরিফোন বেগমের বসত বাড়ীর উত্তর পার্শ্বে পূর্ণভবা নদীর পাড়ে উক্ত গ্যাং সদস্যদের মাদক সেবনরত অবস্থায় দেখতে পায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাবার সময় কিশোর গ্যাংয়ের লিডারসহ ৪ জন সক্রিয় সদস্যকে আটক করে।

র‌্যাব আরো জানায়, আটককৃতরা সংঘবদ্ধ কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য এবং তারা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্রসহ শোডাউন দিত। এ ঘটনায় গোমস্তাপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…