রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি: গোমস্তাপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

রবিবার ২৩ জুন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনের নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) ব্যাপক উৎসব মুখর পরিবেশে পালন করা হয়।

দিনের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রহনপুরের ঐতিহাসিক বেগম কাচারী প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,  নিরবতা পালন এবং দোয়া মাধ্যমে দিনব্যাপী কার্যক্রমের শুভ সূচনা করা হয়। 

পরে বেগম কাচারী প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রহনপুর পৌরসভার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন করা হয়।  উপজেলা আওয়ামী লীগের এই দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তন করেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সভাপতি, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জিয়াউর রহমান, এমপি। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ হুমায়ূন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, বীরমুক্তিযোদ্ধা, সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কর্মী সমর্থক  এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও রহনপুর কলোনি মোড়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস সহ দলীয় নেতাকর্মীবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনএবং দোয়া খায়ের করেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…