রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

ফাইল ছবি

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় কাওসার আলী (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার বাবা-মা।

গতকাল রাতে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-বড়দাদপুর সড়কের জিনারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় আহত নিহতদের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মাখলাহাট এলাকার আব্দুল রশিদের ছেলে বশির আলী (৪০) তার স্ত্রী ডলি বেগম (৩৫)। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, রাতে গোমস্তাপুরে আড্ডা হতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয় এতে ৩ জনই গুরুতর আহত হন। স্থানীয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৩ জনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন, তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাওসার আলীর মৃত্যু হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…