রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

ছবি: কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

সারওয়ার জাহান সুমন

"স্মার্ট কৃষি- স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ (১৬ জুলাই) মঙ্গলবার বিকেল ৫ টায় ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আকতার লাবনী, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানভীর আহমেদ সরকার।

আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থী, বির্তক প্রতিযোগিতার  বিজয়ী ও রানারআপ,মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের সহ ভাইপারের উপদ্রবে সচেতনতার লক্ষ্যে  কৃষকদের মাঝে গামবুট এবং কৃষক-কৃষাণীদের বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়াও অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…