সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরের আলিনগর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন


গোমস্তাপুর প্রতিনিধি

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলিনগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর শুক্রবার বিকেল ৩ টায় আলিনগর ঈদগাঁ ময়দানে আলিনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম বিদ্যুতের সভাপতিত্বে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আলিনগর ইউনিয়ন বিএনপি'র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপি'র আহবায়ক এনায়েত করিম তৌকি, ভোলাহাট উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও ভোলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াজদানি জজ, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সৌরভ, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক গনি হামিদ চৌধুরী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন আলিনগর ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব মাহমুদুর রহমান অপু।

এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল্লাহ আল রাইহান, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব রফিকুল ইসলাম রানা, বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব ফজলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আলিনগর ইউনিয়নের বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে উপস্থিত বিএনপি'র নেতৃবৃন্দদের ঐক্যমতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য আনোয়ারুল ইসলাম বিদ্যুৎকে সভাপতি, মাহমুদুর রহমান অপুকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম গাজীকে সাংগঠনিক সম্পাদক করে আলিনগর ইউনিয়ন বিএনপি'র কমিটি গঠন করা হয়।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…