রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

১০ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে নিউ জিল্যান্ড দল


News Desk

বিশ্বকাপ অভিযান শেষ করে এবার সাদা পোশাকের লড়াইয়ের জন্য বাংলাদেশে এলো নিউ জিল্যান্ড দল। প্রায় ১০ বছর পর বাংলাদেশে টেস্ট খেলবে তারা। 

কিউইদের তিন বহরের দুটি মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছেছে। বাকিদের বুধবার রাতে আসার কথা রয়েছে। 

বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, রাত ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে নিউ জিল্যান্ড থেকে এসেছেন ৩ জন। পরে দুবাই থেকে রাত ১১টায় এসেছেন আরও ১৪ জন।

রাতে ঢাকায়ই থাকবেন দুই দফায় আসা ১৭ জন। বুধবার সকালে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে যাওয়ার কথা তাদের। রাতে ঢাকা থেকে সিলেট যাবে বাংলাদেশ দল।

২০১৩ সালে সবশেষ বাংলাদেশে টেস্ট খেলে গেছে নিউ জিল্যান্ড। এরপর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজ ও গত সেপ্টেম্বরে ওয়ানডে খেলতে এসেছিল তারা।

এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে দুই দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ নভেম্বর শুরু হবে প্রথম ম্যাচ। পরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…