রবিবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৩ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড স্কোয়াডে তরুণদের মেলা

সংগৃহীত

নিউজ ডেস্ক

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। আগামী ১৭ ডিসেম্বর ডুনেদিনে প্রথম ওয়ানডেতে কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তার আগে ১৪ ডিসেম্বর স্বাগতিকদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদস্যদের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। স্কোয়াডে নেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের পরিচিত মুখের কেউই। জায়গা পেয়েছেন বেশ কিছু তরুণ ক্রিকেটার। এর মধ্যে দুজন রয়েছেন, যাদের কিনা দেশটির ঘরোয়া ক্রিকেটেও অভিষেক হয়নি। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড খেলবে অভিজ্ঞ ঘরোয়া ক্রিকেটার ভরত পপলির নেতৃত্বে। নিউজিল্যান্ড-স্কোয়াড ভারত পপলি (অধিনায়ক), জ্যাকব ভুলা, জ্যাকব কামিং, জোয় ফিল্ড, জেমস হার্টশর্ন, জারড ম্যাককে, সন্দীপ প্যাটেল , নিকিত পেরেরা, বেন পোমার, সমরাথ সিং, কুইন সুন্ডে, জামাল টড।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…