রবিবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৩ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

এবার এগিয়ে গিয়েও হোঁচট বার্সার

সংগৃহীত

নিউজ ডেস্ক

বার্সেলোনাকে যেন শনির দশা পেয়ে বসেছে। জয় কিছুতেই হাতে ধরা দিচ্ছে না লা লিগার ক্লাবটির। এবার ভ্যালেন্সিয়ার মাঠে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে জাভি হার্নান্দেজের দল। এতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তিন দিন আগে ‘অখ্যাত’ অ্যান্টওয়ার্পের মাঠে ৩-২ গোলে হেরে যায় বার্সা।

তার আগে জিরোনার কাছে ঘরের মাঠে ধরাশায়ী হয়েছিল ৪-২ ব্যবধানে। ওই দুই ম্যাচেই আগে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বার্সা। এবার আর তেমন হয়নি। ভ্যালেন্সিয়ার মাঠে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়ে ফিরতে হচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। ম্যাচে ভুরি ভুরি সুযোগ নষ্ট করেছে বার্সেলোনা। যার খেসারত দিতে হয়েছে তাদের। অথচ ৫৫ মিনিটে হোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। ৭০ মিনিটে সমতা ফেরান ভ্যালেন্সিয়ার উগো গুইলামোন।

এরপর অনেক চেষ্টা করেও বার্সা আর এগোতে পারেনি। ১৭ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে, ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে এবারের মৌসুমে চমক দেখানো জিরোনা। ১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দশে আছে ভ্যালেন্সিয়া।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…