রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের বিক্ষোভ সমাবেশ

ছবি: বিক্ষোভ সমাবেশ

নাচোল প্রতিনিধি

আওয়ামীলীগ সরকারের আমলে ভোটার বিহীন নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবীর অংশ হিসেবে চাঁপাই নবাবগঞ্জের নাচোলে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌর মেয়রের পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ বিএনপি-জামায়াত ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা পরিষদ ক্যাম্পাসের বাইরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রবিবার সকাল ১০টায় জামায়াত-বিএনপির একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের সাথে তাদের দাবি পেশ করেন। অবস্থান কর্মসূচি শেষে জামায়াত-বিএনপি ও ছাত্র- জনতা নাচোল বাসস্ট্যান্ডে পৌর বিএনপির সাবেক সেক্রেটারী দুরুল হোদার সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন, যুবদলের সভাপতি আশিক মাহমুদ ও সেক্রেটারী আজিম উদ্দিন, সাবেক যুবদল সভাপতি দেলোয়ার হোসেন ডালিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর কামাল, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোক্তারুল ইসলাম, জামায়াতে ইসলামীর পৌর আমীর মনিরুল ইসলাম ও নায়েবে আামীর রফিকুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রটারী মাওলানা মোবারক হোসেন প্রমুখ। 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…