সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অর্থনৈতিক চাপের মধ্যেও বাজেট বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

নিউজ ডেস্ক

বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনৈতিক চাপ রয়েছে দেশে, এরমধ্যেও যথাসময়ে বাজেট দেওয়া হবে এবং তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানান, দেশের অর্থনৈতিক ভিত্তি গড়েছিলেন বঙ্গবন্ধু। তাঁর আদর্শ নিয়ে রাজনীতি, রাষ্ট্রপরিচালনা ও অর্থনীতি এগিয়ে নিচ্ছেন তিনি। আজ শুক্রবার সকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু কন্যা জানান, অর্থনীতির ছাত্র না হয়েও তিনি জাতির পিতার দেখানোর পথ ধরেই রাজনীতি রাষ্ট্রপরিচালনা ও অর্থনীতি এগিয়ে নিচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন আমি অর্থনীতিবিদ নই তবে বুঝি মানুষের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে মর্যাদা নিয়ে যেনো চলতে পারে সেটাই লক্ষ্য।

বর্তমানে গ্রামের অর্থনীতি শক্তিশালী করা হচ্ছে। সেখানকার মানুষ যেনো সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। তবে বিশ্বজুড়ে করোনা এবং স্যাংশন পাল্টা স্যাংশনের কারণে সবকিছুর দাম বেড়ে গেছে, মূল্যস্ফীতি হয়েছে। এতে হতাশ হওয়ার কিছু নেই।

বাইরে থেকে হঠাৎ এসে দেওয়া উপদেশ নয়, অর্থনীতিবিদের বৈশ্বিক জ্ঞান আহরণ করে এদেশের উন্নয়নে মেধা, বিবেক ও অর্জিত অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান সরকার প্রধান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…