সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঘূর্ণিঝড় রিমালে যাদের বাড়িঘর ভেঙেছে তাদের ঘর করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের নতুন ঘর করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষের উন্নয়নে পাশে ছিলাম, আছি, থাকব।

আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার ক্ষতিপূরণে সার-বীজ দেওয়া থেকে সব ধরনের সহায়তা করা হবে।

শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দেশের আর্থসামাজিক উন্নতি হচ্ছে। দক্ষিণাঞ্চল সবসময় অবহেলিত ছিল। এ এলাকার সার্বিক উন্নয়নে বন্দর, সড়ক, সেতু, বিদ্যুতকেন্দ্রসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছি। আওয়ামী লীগ সরকারে ছিল বলেই এটা সম্ভব হয়েছে।

‘দেশের মানুষের উন্নয়নে পাশে ছিলাম, আছি, থাকব। দেশকে উন্নত সমৃদ্ধ করতে প্রয়োজনীয় সব কিছু করব।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে পটুয়াখালী পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন। বেলা আড়াইটায় পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কলাপাড়া পৌর শহরকে সাজানো হয়েছে নতুন সাজে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মাঠে মোতায়েন রয়েছে ৩ হাজার পুলিশ সদস্য, র‍্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।

গত ২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

জেলায় ক্ষতিগ্রস্ত ৩ লাখ ২৭ হাজার মানুষ। পুরোপুরি বিধ্বস্ত ২৩৫ ঘরবাড়ি, আর আংশিক বিধ্বস্ত ১ হাজার ৮৬৫ বাড়িঘর। কৃষিতে ক্ষয়ক্ষতি ২৬ কোটি ২১ লাখ টাকার আর মৎস্যখাতে ২৮ কোটি ৬৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…