সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়মে কী ব্যবস্থা, জানাতে চান হাইকোর্ট

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

মালয়েশিয়া কর্মী পাঠাতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে কী ব্যবস্থা নেওয়া হলো তা আগামী ৭ দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কমিটির কাছ থেকে কোনো সদুত্তর না পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আদালত। রিটকারী আইনজীবী তানভীর আহমেদ বলেন, ‘কী কী ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে সরকার সেটা জানাতে বলা হয়েছে আগামী ১ সপ্তাহের মধ্যে। যদি না জানায়, তাহলে কোর্ট যেটা বলেছে, আমরা নিজেরাই ব্যবস্থা নিয়ে কমিটি গঠন করে দেওয়া হবে।

এর আগে মালয়েশিয়ায় সরকারের বেঁধে দেওয়া সময়ে ফ্লাইটের টিকিট না পাওয়ায় দেশটিতে ১৬ হাজার ৯৭০ কর্মী যেতে পারেননি। কর্মীদের এ না যাওয়ার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৬ সদস্যের একটি কমিটি গঠন করে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…