রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বগুড়া রথযাত্রায় আহতদের চিকিৎসার খরচ সরকার দেবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আহত সকলের চিকিৎসার সব খরচ বাংলাদেশ সরকার বহন করবে।

আজ সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রথযাত্রায় গুরুতর আহত হয়ে ভর্তি দুজন রোগীকে দেখতে যান। মন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং আহতদের আত্মীয়-স্বজনদের সান্ত্বনা দেন। সেখানে তিনি রথযাত্রায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, আহতদের যথাযথ ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার জন্য বগুড়ায় সরকারি হাসপাতালের পরিচালক, সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে। আহত সকলের চিকিৎসার সব খরচ বাংলাদেশ সরকার বহন করবে।

নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘এ মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।

গতকাল রোববার (৭ জুলাই) বগুড়া সদরে রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। আমতলা মোড় এলাকায় পৌঁছালে রথের গম্বুজটি রাস্তার ওপরে থাকা হাইভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়। এ সময় রথে থাকা এবং আশপাশের অন্তত ৩৫ জন আহত হন।

আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পাঁচ জনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক জানান, আহতদের মধ্যে যাদের অবস্থা বেশি খারাপ তাদের ঢাকা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতদের পরিবারকে সৎকার বাবদ ২৫ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য আর্থিকসহ সব ধরনের ব্যবস্থা করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ ঘন্টা ৫৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…