সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢামেকে চিকিৎসক ও কর্মচারীদের মানববন্ধন


নিউজ ডেস্ক

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগানগেট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। কোনো দেশের আগ্রাসন হামলা কখনোই বাংলাদেশ মেনে নেবে না।

এ সময় উপস্থিত ছিলেন ডা. জিয়াউর রহমান , ডা. আসাদুজ্জামান, ডা.শফিকুল ইসলাম সুমন, ডা. মাহমুদুল হাসান খান সুমন, ডা. রিয়াদ, ডা. গোলাম মোর্শেদ সজীব, ডা. মেশকাত শরীফ ভূইয়া এবং ডা. জাকারিয়া আশরাফ আশফি। এছাড়াও নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…